ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে।


বর্তমানে তারা দুজনেই রাজধানীর উত্তরার বাসায় আইসোলেশনে রয়েছেন বলেও জানা গেছে। দুজনেই শারীরিকভাবে অনেকটা সুস্থ আছেন।


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, মহাসচিবের সহধর্মিণী রাহাত আরা বেগম করোনা পজিটিভ। তবে মহাসচিবের ব্যাপারে এখনো কিছু জানি না।


তবে, অন্য একটি সূত্র জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী দুইজনেই করোনায় আক্রান্ত হয়েছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑